দশদিক একাডেমি (Doshdik Academy) – ভর্তি ও সেবামূলক শর্তাবলী
আমাদের কোর্সগুলোতে ভর্তি হওয়ার পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন। এই শর্তাবলী মেনে নেওয়া প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
১. সাধারণ ভর্তি ও কোর্স ফি
কোনো প্রকার কাজের চুক্তি বা শর্ত ছাড়াই স্বাধীনভাবে কোর্সটি সম্পন্ন করতে চাইলে নিয়মিত কোর্স ফি ১,৫৯০ টাকা প্রযোজ্য হবে।
২. বিশেষ ছাড় ও ১ বছর কাজের শর্তাবলী
যেসব শিক্ষার্থী বিশেষ কুপন কোড (যেমন: DOSHDIK490) ব্যবহার করে মাত্র ৪৯0 টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হচ্ছেন, তারা নিচের শর্তাবলীতে প্রাতিষ্ঠানিকভাবে সম্মতি জ্ঞাপন করছেন:
- (ক) কোর্সটি সফলভাবে শেষ করার পর আপনাকে ‘দশদিক’ নিউজ পোর্টালে একজন সংবাদকর্মী বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যুক্ত হতে হবে।
- (খ) দশদিক টিমের সাথে আপনাকে ন্যূনতম ১ বছর (১২ মাস) নিয়মিত আপনার সাধ্য ও যোগ্যতা অনুযায়ী কাজ করতে হবে।
- (গ) এই ১ বছরের মধ্যে কোনো যৌক্তিক বা প্রাতিষ্ঠানিক कारण ছাড়া স্বেচ্ছায় কাজ বন্ধ করা যাবে না।
৩. শর্ত ভঙ্গের ফলাফল ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ:
শর্ত ভঙ্গ করলে শিক্ষার্থীকে কোর্সের নিয়মিত ফি (১,৫৯০ টাকা) এবং বিশেষ ফি (৪৯০ টাকা)-এর অবশিষ্টাংশ জরিমানা হিসেবে পরিশোধ করতে হবে এবং বহিষ্কার ও সুযোগ-সুবিধা বাতিল সংক্রান্ত প্রতিষ্ঠানের যেকোনো পদক্ষেপ মেনে নিতে বাধ্য থাকিবেন।
৪. রিফান্ড পলিসি
ডিজিটাল কন্টেন্ট ও রেকর্ডেড কোর্স হওয়ার কারণে ভর্তির পর কোনো অবস্থাতেই কোর্স ফি রিফান্ড বা ফেরতযোগ্য নয়।